×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২২-০৮-০৮
  • ১০১ বার পঠিত
রাজধানীর মগবাজার ওয়্যারলেস রেলগেটে ট্রেনের ধাক্কায় শামীম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টায় মৃত ঘোষণা করেন।

শামীম ময়মনসিংহের ধোবাউরা উপজেলার চন্দ্রিকান্দা গ্রামের দিনমজুর রুবেল হোসেনের ছেলে।

দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত সে। শিশুটির মা তাসলিমা আক্তার অন্যের বাসায় কাজ করেন।
শামীমের প্রতিবেশী খালা মরিয়ম বেগম জানান, তারা মগবাজার ওয়্যারলেস গেট পোড়া বস্তিতে থাকেন। দুপুরে ওয়্যারলেস গেটের ডাক্তার গলিতে অন্য বাচ্চাদের সঙ্গে খেলছিল সে। খেলার এক ফাঁকে দৌড়ে ডাক্তার গলির মুখে রেললাইনে চলে যায় শামীম। এ সময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া তেজগাঁওগামী ট্রেনটি চলে আসে এবং ট্রেনের ধাক্কা খেয়ে ছিটকে লাইনের একপাশে পড়ে যায় সে। তখন স্থানীয়রাই তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে সে মারা যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat