‘শত্রুদের’ তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দেশটির পুলিশপ্রধান আহমেদরেজা রাদান বিষয়টি নিশ্চিত করেছেন।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স'র এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।ইরানের পুলিশপ্রধান বলেন, এসব ঘটনার অর্ধেকই গুরুতর বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এমন লোকজন রয়েছেন, যারা শত্রুদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে তথ্য সরবরাহ করেছেন।আবার কেউ কেউ হামলার স্থানগুলোর ভিডিও বা ছবি ধারণ করে তা শত্রুদের পাঠিয়েছেন।
তবে এ ব্যক্তিদের ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি রাদান।