×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২২-০৮-১৩
  • ১৩০ বার পঠিত
ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে ইউটিউবে ঢোকেন না এমন কাউকে পাওয়া যাবে না বললেই চলে। তবে এ অ্যাপসের কয়েকটি গোপন ফিচার রয়েছে; যা অনেকেরই অজানা। একটু সময় নিয়ে সেটিংসগুলো চালু করলে ইউটিউব ব্যবহারে নতুন অভিজ্ঞতা পাবেন। এ বিশেষ ফিচারগুলো নিয়ে আজকের আয়োজন।

অফলাইন ভিডিও ডাউনলোড
ইন্টারনেট না থাকলেও এ ফিচারের মাধ্যমে ডাউনলোড করে রাখা ভিডিও দেখা যাবে। অফিসিয়াল ইউটিউব অ্যাপ থেকেই এ কাজ করা যাবে। যে ভিডিও ডাউনলোড করতে চান, সেই ভিডিওর নিচে ডাউনলোড অপশন থেকে এ কাজ করা যাবে। পরে ডাউনলোডস বিভাগ থেকে সেই ভিডিও ইন্টারনেট ছাড়াই চালানো যাবে।

রেস্ট্রিকটেড মুড
 ঘরে ১৮ বছরের কমবয়সি বা শিশু থাকলে রেস্ট্রিকটেড মুড কাজে লাগবে। এ ফিচারটি চালু করলে যে কোনো ধরনের অ্যাডাল্ট কনটেন্ট বন্ধ করবে এ অ্যাপ। এ জন্য জেনারেল মেনু ওপেন করে ইউটিউব সেটিং ওপেন করুন। এখান থেকে রেস্ট্রিকটেড মুড এনাবেল করে দিন। সব ডিভাইসে আলাদাভাবে এ সেটিংস এনাবেল করতে হবে।

সাবটাইটেল
ইউটিউবে ভিডিও সাবটাইটেল এনাবেল করতে পারবেন গ্রাহকরা। ফলে যে কোনো ভাষার ভিডিও বুঝতে পারবেন। এ জন্য ভিডিও চালিয়ে ডিসপ্লের ওপরে সিসি অপশন সিলেক্ট করুন।

ভিডিও কেটে লিংক পাঠান 
যে কোনো ভিডিওর মধ্য থেকে যে কোনো অংশ লিংক হিসাবে পাঠানো সম্ভব। এ জন্য ভিডিও শেয়ার করার সময় স্টার্স্ট টাইম অপশনের সামনে চেক বক্স এনাবেল করুন। এবার লিংক কপি করে তা বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।

পিকচার ইন পিকচার
অ্যাপলের আইওএস গ্রাহকরা এ পিকচার ইন পিকচার ফিচারটি ব্যবহার করতে পারেন। অন্য অ্যাপের ওপরে ডিসপ্লেতে ছোট স্ক্রিনে এ কাজ করা যাবে। এ সেটিংস চালু করতে ইউটিউব অ্যাপ ওপেন করে প্রোফাইল ছবিতে ট্যাপ করুন। নিচে সেটিংস অপশন সিলেক্ট করুন। এবার জেনারেল ট্যাব থেকে পিকচার ইন পিকচার মোড চালু করুন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat