×
সদ্য প্রাপ্ত:
রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানি স্থাপনায় হামলা ‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : জামায়াতের আমির রাজধানীতে আজ ভ্যাপসা গরমের পূর্বাভাস আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুণতেই হবে : ইরান জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ : স্বাধীনতার ডাকের সেই অমর দিনে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয় : ইরান সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিয়ে এলেন ‘অল্টারনেটিভস’
  • প্রকাশিত : ২০২৬-০৩-০১
  • ২৪ বার পঠিত

শীতের শেষে রাজধানীতে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। এতে করে বাড়ছে গরমের অনুভূতি। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, আর আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। আজও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং এ সময় আদ্রতা ছিল ৮৬ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 

এছাড়া আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২০ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমন অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat