×
সদ্য প্রাপ্ত:
রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানি স্থাপনায় হামলা ‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : জামায়াতের আমির রাজধানীতে আজ ভ্যাপসা গরমের পূর্বাভাস আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুণতেই হবে : ইরান জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ : স্বাধীনতার ডাকের সেই অমর দিনে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয় : ইরান সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিয়ে এলেন ‘অল্টারনেটিভস’
  • প্রকাশিত : ২০২৬-০২-২৮
  • ২২ বার পঠিত

রাজধানীর নারিন্দায় এসির কম্প্রেশার মেশিন থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৩ জনের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। নিহত হলেন, সেলিম ব্যাপারী (২৫)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সেলিমের শ্বাসনালীসহ শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।তিনি আরও জানান, সেলিমের বাবা মুক্তার ব্যাপারী (৫৫) শরীরের ২২ শতাংশ ও মা সেলিনা বেগম (৪৬) ২০ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি আছে।

এরআগে, বৃহস্পতিবার দিবাগত রাতে নারিন্দার ৫তলা একটি বাড়ির ৩য় তলায় মজুত করে রাখা এসির কম্প্রেশার থেকে বিস্ফোরণ ঘটে।

সেলিমের খালাতো ভাই আবির হোসেন জানান, নারিন্দার ৩য় তলার ওই বাসায় পরিবারটি ভাড়া থাকে। ধোলাইপাড়ে মুক্তার ব্যাপারীর এসি, ফ্রিজের কম্প্রেশারের দোকান রয়েছে। তবে দোকানের মালামাল বাসাতেও রেখেছিলেন। বৃহস্পতিবার রাতে ফোনের মাধ্যমে ওই বাসায় দুর্ঘটনার খবর শুনতে পান তিনি। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সেটি বলতে পারেননি তিনি।

তিনি আরও জানান, সেলিম অবিবাহিত। পরিবারের ৩ সদস্যই থাকতেন বাসাটিতে। বিস্ফোরণে বাসাটির সব তছনছ হয়ে গেছে। সেলিমের সমস্ত শরীর পুড়ে গেছে। তার বাবা মায়ের অবস্থাও গুরুতর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat