×
  • প্রকাশিত : ২০২৬-০২-২৮
  • ৫ বার পঠিত

ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তারা এ হামলাকে ‘পূর্বনির্ধারিত আক্রমণ’ বলে উল্লেখ করেছে ইসরায়েল। খবর বিবিসি’র।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানি গণমাধ্যম জানিয়েছে, তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

শনিবার সকালে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইসরায়েলজুড়ে ‘বিশেষ ও স্থায়ী জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন।

এদিকে, ইসরায়েল কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা বেসামরিক বিমানের জন্য বন্ধ ঘোষণা করেছে। কর্মকর্তারা জানান, ইরানে হামলার প্রেক্ষাপটে শনিবার বেসামরিক বিমানের জন্য আকাশসীমা বন্ধ থাকবে।

ইরানও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার সম্পূর্ণ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

এমবি 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat