বরিশাল বিএনপি সূত্র জানায়, বুধবার রাতে আকন কুদ্দুসুর রহমান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার গুলশানস্থ দলীয় কার্যালয়ে গেলে তারেক রহমান সরাসরি বরিশাল সফরের কথা জানান। এ সময় জনসভার সার্বিক প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।
বরিশাল সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরণ করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছি। আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতিসভা ডাকা হয়েছে।’
উল্লেখ্য, ২০০৬ সালের ১৪ মে শেষবারের মতো বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (১ নম্বর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় তিনি একটি কর্মীসভায় বক্তৃতা, একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সেতুর উদ্বোধন করেন।
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘২৬ জানুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে জোর প্রস্তুতি চলছে।’