×
সদ্য প্রাপ্ত:
জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ : স্বাধীনতার ডাকের সেই অমর দিনে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয় : ইরান সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিয়ে এলেন ‘অল্টারনেটিভস’ ইরানের রাজধানীতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটি ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি : আসিফ মাহমুদ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার
  • প্রকাশিত : ২০২২-০৭-০৫
  • ৭৪ বার পঠিত
মাত্র ৯ মাসের মাথাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হিসেবে রমিজ রাজা বড় পরীক্ষার মুখে পড়েছেন। ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব এখন আর নেই। পার্লামেন্টে অনাস্থা প্রস্তাবে সংখ্যালঘু হয়ে ইমরানের তেহরিক–ই–ইনসাফ পার্টির সরকারের পতন ঘটেছে মাসখানেক হয়ে গেছে।

 ইমরানের হাতে নিয়োগ পাওয়া রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান পদে থাকতে পারবেন কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে এর পর থেকেই। তবে এখন পর্যন্ত গদি হারানোর শঙ্কা থাকলেও পাকিস্তানের বর্তমান সরকার ‘ইমরানের পছন্দ’ রমিজকে বহালই রেখেছে।

একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, সংসদীয় কমিটির সদস্যরা রমিজ রাজাকে বিভিন্ন বিষয়েই প্রশ্ন করেছেন। তবে রমিজ নিজে জানিয়েছেন, সংসদীয় কমিটি তাঁকে সাধারণ প্রশ্নই করেছে। তাঁর সুযোগ–সুবিধা নিয়ে প্রশ্নের পাশাপাশি তাঁর কাজের ধরন, কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েই প্রশ্ন শুনতে হয়েছে তাঁকে। তাঁর কাছ থেকে বোর্ডের আর্থিক হিসাব চেয়েছে সংসদীয় কমিটি, যেটি তাঁকে আগামী সভাতেই উপস্থাপন করতে বলা হয়েছে।

বোর্ডের কাছ থেকে পিসিবির চেয়ারম্যান হিসেবে তিনি কী ধরনের সুযোগ–সুবিধা গ্রহণ করেন, এ প্রশ্নের জবাবে রমিজ নিজের বুলেটপ্রুফ গাড়িটির কথা জানিয়েছেন। এটি নিরাপত্তার কারণেই তাঁকে দেওয়া হয়েছে। আর্থিক সুবিধাদি সম্পর্কে তিনি জানিয়েছেন, পিসিবির কাছ থেকে তিনি শুধু দৈনিক ভাতা আর ভ্রমণ ভাতা তিনি গ্রহণ করেন। এ ছাড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক হিসেবে তিনি চিকিৎসা ভাতা গ্রহণ করে থাকেন পিসিবির কাছ থেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat