×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ১১২ বার পঠিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে সারা দেশে ৪৫ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষা তিন ধাপে নেওয়া হয়েছে। এরই মধ্যে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হয়েছে। এই ধাপের পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনা চলছে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে। কেউ বলছেন, আজই প্রকাশিত হতে পারে ফল, আবার কেউ বলছেন আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) বিষয়টি নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘আজ দ্বিতীয় ধাপের পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে না। শিগগিরই দ্বিতীয় ধাপের পরীক্ষা ফল প্রকাশিত হবে। ' তিনি কালের কণ্ঠকে জানান, আজ ফল প্রকাশিত হচ্ছে না। শুক্র ও শনিবার ছুটি দিন। এরপর দ্বিতীয় ধাপের পরীক্ষা ফল প্রকাশিত হতে পারে। তিনি বলেন, ‘ফল প্রকাশের সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দেব। ’

এদিকে প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা ১২ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আর তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়া হয়েছে ৩ জুন। এই ধাপের পরীক্ষার ফল এখনো প্রকাশিত হয়নি। শিগগিরই এর ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat