জুলাই সনদ বাস্তবায়নসহ সংস্কার প্রশ্নে সরকারি দল বিএনপির ভূমিকার ওপর নির্ভর করছে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বিরোধী দলের আচরণ। সরকার যদি সংস্কার প্রশ্নে ইতিবাচক অবস্থান নেয়, তাহলে সংসদের শুরুতেই কোনো সংঘাত বা অচলাবস্থা তৈরি করতে চায় না বিরোধী দল। তবে, উল্টো পরিস্থিতি তৈরি হলে প্রথম দিনেই তীব্র প্রতিবাদ ও রাজনৈতিক উত্তাপের সম্ভাবনা রয়েছে।সংসদের বিরোধী দল জামায়াত-এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এমন ইঙ্গিত মিলেছে। আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। বিশেষ করে বিরোধী দল সংসদের ভিতরে কী ধরনের ভূমিকা পালন করবে তা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক ও বিশিষ্টজনদের মধ্যেও ব্যাপক আলোচনা চলছে। সংসদ সহযোগিতামূলক পরিবেশে চলবে, নাকি শুরুতেই রাজনৈতিক টানাপোড়েন তৈরি হবে- সেই প্রশ্নও সামনে এসেছে।
এ জাতীয় আরো খবর..