×
সদ্য প্রাপ্ত:
প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, বাংলাদেশের পাল্টা শুল্ক কমে ১৯ শতাংশ ভোট ঘিরে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্ত্রীকে দেখতে এসে সাবেক ছাত্রলীগ নেতা হামলার শিকার, বাড়িতে অগ্নিসংযোগ যুক্তরাজ্য ভ্রমণে পাসপোর্টে ভিসা স্টিকারের বদলে ই‌-‌ভিসা খামেনির অত্যন্ত চিন্তিত হওয়া উচিত, হুমকির সুরে বললেন ট্রাম্প বন্দর পরিস্থিতি নিয়ে জরুরি সভায় বসছে কর্তৃপক্ষ তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী বলছে ‘দ্য ডিপ্লোম্যাট’ এপস্টিন কাণ্ড : কংগ্রেসে সাক্ষ্য দিতে রাজি বিল ও হিলারি ক্লিনটন
  • প্রকাশিত : ২০২৬-০১-১৪
  • ৪৩ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৪ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ প্রশিক্ষণ কার্যক্রমে ৮ লাখের বেশি কর্মকর্তাদের নির্বাচনি প্রশিক্ষণ প্রদান করা হবে।

তফসিলের অনুযায়ী, বর্তমানে চলছে প্রার্থিতা চুড়ান্তের কাজ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat