×
সদ্য প্রাপ্ত:
হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয় : ইরান সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিয়ে এলেন ‘অল্টারনেটিভস’ ইরানের রাজধানীতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটি ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি : আসিফ মাহমুদ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার সরকার জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরে দাঁড়ালে তা হবে জনপ্রত্যাশার পরিপন্থি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পল কাপুর, বৈঠক করছেন প্রতিমন্ত্রীর সঙ্গে
  • প্রকাশিত : ২০২২-০৮-১৬
  • ১১৩ বার পঠিত
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে ১১ মিউচুয়াল ফান্ড। এরমধ্যে জন্য ৬ শতাংশ থেকে ১৪ দশমিক ৫ পর্যন্ত লভ্যাংশ রয়েছে। এর সবগুলোরই তহবিল ব্যবস্থাপক রেস এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। 

জানা গেছে, ২০২২ সালের জন্য বিনিয়োগকারীদের ৬ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবিএল মিউচুয়াল ফান্ড। এছাড়াও আলোচ্য সময়ে ট্রাস্ট ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড লভ্যাংশ দেবে ৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, জনতা ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, পপুলার লাইফ ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ডিএইচপি ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড ১১ শতাংশ, এবি ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ, ফাস্ট বাংলাদেশ ইনকাম ফান্ড ৬ শতাংশ এবং এক্সিম ব্যাংক ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। 

অন্যদিকে রেস স্পেশাল অপরচুনিটিস ইউনিট ফান্ড বিনিয়োগকারীদের জন্য ১৪ দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। আর সব মিলিয়ে এই ১১ তহবিলের গড় লভ্যাংশ ৭ দশমিক ৯১ শতাংশ। 

সংশ্লিষ্টরা বলছেন, বতর্মানে অধিকাংশ তহবিলের বাজারমূল্য ১০ টাকার নিচে। এ হিসেবে এ লভ্যাংশ ১০ শতাংশ ছাড়িয়ে যাবে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat