×
  • প্রকাশিত : ২০২২-০৬-২৯
  • ১০৯ বার পঠিত
জাভেদ আখতারের মানহানি মামলায় আরও বেশি করে জড়ালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। গতকাল সোমবার এই মামলার জন্য আদালতে হাজির থাকার কথা ছিল তাঁর। কিন্তু কঙ্গনা আদালতে আসেননি। আর তাই জাভেদ আখতারের আইনজীবী আদালতের কাছে কঙ্গনার জামিন অযোগ্য পরোয়ানা জারি করার আবেদন করেছেন।

কঙ্গনা রনৌত সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই বিতর্কিত মন্তব্য করে থাকেন। আর তার খেসারত তাঁকে বহুবার দিতে হয়েছে। গীতিকার এবং লেখক জাভেদ আখতার সম্পর্কে এক বিতর্কিত মন্তব্য করে বেশ ভালোভাবেই ফেঁসেছেন তিনি। বলিউডের সুইসাইড গ্যাংয়ের লোক বলে জাভেদ আখতারকে কঙ্গনা কটাক্ষ করেছিলেন। জাভেদের বিরুদ্ধে কঙ্গনা অভিযোগ করেছিলেন যে তিনি বলিউড ইন্ডাস্ট্রির বাইরের লোকেদের আত্মহত্যার জন্য উসকানি দেন।

২০২০ সালে এই জনপ্রিয় গীতিকার কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। এই মামলার শুনানির জন্য আদালতের পক্ষ থেকে এই বলিউড নায়িকাকে হাজির থাকার আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু কঙ্গনা কোনোবারই হাজির থাকেননি। গতকালও তিনি আদলতে আসেননি। কঙ্গনার পক্ষ থেকে আইনজীবী রেজওয়ান সিদ্দিকী আদালতে হাজির ছিলেন। তিনি আদালতকে জানিয়েছেন যে ৪ জুলাই কঙ্গনা আদালতে হাজির থাকবেন। 

মুম্বাই আদালত এই মামলার রায় ৪ জুলাই শোনাবে। কঙ্গনা যদি সেদিনও আদালতে উপস্থিত না থাকেন, তাহলে তাঁর বিপদ আরও বাড়তে পারে। জানা গেছে, কঙ্গনা আদালতে হাজির থাকার জন্য একটা শর্ত রেখেছেন। শর্ত যে ম্যাজিস্ট্রেটের সামনে তিনি যখন তাঁর জবানবন্দি দেবেন তখন যেন কোনো গণমাধ্যম উপস্থিত না থাকে।
কঙ্গনাকে শেষ পর্দায় দেখা গেছে ‘ধাকড়’ ছবিতে। এই ছবির বক্স অফিসে শোচনীয় অবস্থা। তাঁকে আগামী দিনে ‘তেজস’ ছবিতে দেখা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat