×
  • প্রকাশিত : ২০২৬-০৩-৩০
  • ৭ বার পঠিত
ইরানের বিরুদ্ধে এক মাস আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রেক্ষিতে এবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও যুদ্ধে যোগ দিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি ইসরায়েলের ওপর দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। ফলে মধ্যপ্রাচ্যের এ যুদ্ধ লোহিত সাগর অঞ্চলে ছড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ বাড়ছে। সেই সঙ্গে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান চালানোর পরিকল্পনা প্রস্তুত করেছে। তবে তারা এ–ও বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো সামরিক মোতায়েনের অনুমোদন দেননি। এদিকে, গণহত্যাকারী ইসরাইলের ফাঁদে পা দিয়ে ইরানে আগ্রাসন চালাতে গিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামি প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার পতন ঘটাতে গিয়ে নিজ দেশে নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়েছেন যুদ্ধবাজ এই নেতা। এখন তার নিজের চেয়ার ঝুঁকিতে পড়েছে। ট্রাম্প প্রশাসনের নীতিমালার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে আবারও বিশাল বিক্ষোভ শুরু হয়েছে। 

মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে প্রভাব বিস্তার করা এ যুদ্ধে হুতি বিদ্রোহীদের সম্পৃক্ততা নতুন জটিলতা তৈরি করেছে। গাজায় ইসরায়েলের সাম্প্রতিক যুদ্ধে হুতি বিদ্রোহীরা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচল করা জাহাজে হামলা চালিয়েছিল। ফলে শিপিং কোম্পানিগুলোকে ব্যয়বহুল বিকল্প পথে যেতে হয়েছে। ইরান যুদ্ধের কারণে জাহাজ চলাচলের জন্য এখন লোহিত সাগর ক্রমেই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat