×
  • প্রকাশিত : ২০২৬-০৩-১০
  • ৩ বার পঠিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতারণার কারণে কূটনীতির আর কোনো সুযোগ নেই বলে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কামাল খারাজি। তিনি বলেন, মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার শাহাদাতের পর থেকে তেহরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত। খবর রেডিও তেহরান’র।সোমবার (৯ মার্চ) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন’কে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে কামাল খারাজি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রমাণ করেছে যে, তারা কূটনীতির ভাষা বোঝে না।

ইরান যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং আর কোনো কূটনীতি চলবে না সাক্ষাৎকারে কামাল খাররাজি আরও বলেন, ‘আমি আর কূটনীতির কোনো সুযোগ দেখছি না। কারণ ডোনাল্ড ট্রাম্প অন্যদের প্রতারণা করেন। তার প্রতিশ্রুতি রাখেন না। আমরা দুই দফা আলোচনায় তা অনুভব করেছি। আমরা যখন আলোচনা করছিলাম, তখন তারা আমাদের ওপর হামলা চালায়।’

তবে তিনি উল্লেখ করেন যে, অর্থনৈতিক চাপ এমন মাত্রায় বাড়তে পারে যে অন্য দেশগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন বন্ধের নিশ্চয়তা দিতে পদক্ষেপ নেবে। কামাল খারাজি বলেন, ‘পারস্য উপসাগরের আরব রাষ্ট্রগুলো এবং অন্যান্য দেশকে অবশ্যই যুদ্ধ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর চাপ দিতে হবে।’

এ যুদ্ধ অন্যদের ওপর, মুদ্রাস্ফীতি ও জ্বালানি সংকটের ক্ষেত্রে প্রচুর অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি এটি অব্যাহত থাকে, এই চাপ বাড়বে। এর ফলে অন্যদের হস্তক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat