×
  • প্রকাশিত : ২০২৬-০২-২২
  • ১০ বার পঠিত

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সরাসরি নিয়ন্ত্রণ নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে তাদের সহযোগী দখলদার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হিজবুল্লাহর যোদ্ধাদের প্রস্তুত করা হচ্ছে।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলআরাবিয়া।

সংবাদমাধ্যমটি বলেছে, বিপ্লবী গার্ডের কিছু কর্মকর্তা ইরান থেকে সম্প্রতি লেবাননে এসেছেন। তাদের হিজবুল্লাহর সামরিক সক্ষমতা বৃদ্ধির দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া বিপ্লবী গার্ডের এসব কমান্ডার হিজবুল্লাহদের যোদ্ধাদের সঙ্গে সরাসরি কাজ করছে। সম্প্রতি বাক্কা উপত্যকায় হিজবুল্লাহর মিসাইল ইউনিটের সঙ্গে বিপ্লবী গার্ড বৈঠক করেছে। যেখানে আবার গতকাল বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে হিজবুল্লাহর অন্তত ৮ যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে হিজবুল্লাহর কর্মতৎপরতা বৃদ্ধি পাওয়ায় ইসরায়েল যে কোনো সময় হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।প্রায় এক মাস ধরে ইরানের চারপাশে সামরিক শক্তি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় ইরানের হামলা চালাবে মার্কিন সেনারা। এতে যোগ দিতে দিবে দখলদার ইসরায়েলও।

এমন পরিস্থিতিতে প্রস্তুতি নিচ্ছে ইরানও। তারা তাদের অনতম গুরুত্বপূর্ণ মিত্র হিজবুল্লাহকে এখন শক্তিশালী করার চেষ্টা করছে।

ইসরায়েলি কান পাবলিক ব্রডকাস্টার জানিয়েছে, ইসরায়েলের গোয়েন্দারা হিজবুল্লাহর রকেট ইউনিটের কার্যক্রম বৃদ্ধির আলামত পেয়েছে। তাদের ধারণা যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে হিজবুল্লাহর রকেট ইউনিট ইসরায়েলে হামলা চালাবে।

সূত্র: আল আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat