×
সদ্য প্রাপ্ত:
রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের ইরানে তেলের ডিপোসহ ৫ জ্বালানি স্থাপনায় হামলা ‘চলেন যুদ্ধে যাই’, বাড়ির দরজা খুলে বললেন প্রধানমন্ত্রী পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ : জামায়াতের আমির রাজধানীতে আজ ভ্যাপসা গরমের পূর্বাভাস আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাশুল গুণতেই হবে : ইরান জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ : স্বাধীনতার ডাকের সেই অমর দিনে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয় : ইরান সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিয়ে এলেন ‘অল্টারনেটিভস’
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ৪২ বার পঠিত

চট্টগ্রাম বন্দরের বিদ্যমান পরিস্থিতি ও সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ, ধর্মঘট ও অবরোধের প্রেক্ষাপটে জরুরি সভা আহ্বান করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা, নিরাপত্তা সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শ্রমিক প্রতিনিধি ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিত থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব স্বাক্ষরিত ৪ ফেব্রুয়ারি জারি করা এক পত্রে বলা হয়েছে, বন্দরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক রাখা, পণ্য খালাস–লোডিং কার্যক্রমে স্থবিরতা নিরসন এবং চলমান অস্থিরতা মোকাবিলায় করণীয় নির্ধারণে এ জরুরি সভা অনুষ্ঠিত হবে।

সম্প্রতি শ্রমিকদের দাবি–দাওয়া ঘিরে বন্দর সংশ্লিষ্ট এলাকায় কর্মবিরতি, বিক্ষোভ ও অবরোধের মতো কর্মসূচি দেখা দেয়, যার প্রভাব পড়ে আমদানি–রপ্তানি কার্যক্রমে।এ পরিস্থিতিতে দ্রুত সমাধান খুঁজতেই সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা আশা করছেন, জরুরি সভা থেকে কার্যকর সিদ্ধান্ত এলে বন্দরের স্বাভাবিক কার্যক্রম দ্রুত ফিরবে এবং পণ্যজট কমবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat