×
  • প্রকাশিত : ২০২৬-০২-০৩
  • ৮ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের ভোটারদের উদ্দেশে এক আবেগঘন বার্তা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারের নির্বাচনকেই নিজের রাজনৈতিক জীবনের ‘শেষ নির্বাচন’ হিসেবে ঘোষণা করেছেন তিনি।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আকুতি জানান। 

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর লিখেছেন, ‘জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এটাই আমার শেষ নির্বাচন। একজন চেনা লোক হিসেবে, আপনাদের সেবক হিসেবে শেষবারের মতো আমাকে সুযোগ দিন যাতে আপনাদের অসমাপ্ত স্বপ্নগুলো আমি সত্যি করে যেতে পারি।’মির্জা ফখরুল তার বার্তায় নিজেকে ভোটারদের কাছে কেবল নেতা হিসেবে নয়, বরং একজন ‘সেবক’ ও ‘চেনা লোক’ হিসেবে তুলে ধরেছেন। 

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঠরগাঁওয়ের রাজনীতির এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিচিত। তার এই আবেদন ভোটের বাক্সে কতখানি প্রভাব ফেলে তা দেখতে ১২ ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat