×
  • প্রকাশিত : ২০২৬-০১-২২
  • ১০৩ বার পঠিত

নির্বাচনি থিম সং প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এর উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ভোট দিবেন কিসে, ধানের শীষে, সবার আগে বাংলাদেশসহ বিএনপির একাধিক নির্বাচনি স্লোগানকে যুক্ত করে গানের রূপ দেওয়া হয়েছে এই থিম সং-এ।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী বলেন, পরমাণুর কেন্দ্রে যেমন প্রোটন, ইলেকট্রন, নিউট্রন থাকে এবং তাদের বন্ধন অনেক দৃঢ়; আমরা সেই বন্ধনেরই এমন একটি রাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করি। ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ তার প্রতীক হচ্ছে ধানের শীষ।তিনি আরও বলেন, এই প্রতীক শেখ হাসিনা যেমন মুছে দিতে পারেনি, কেউ পারবে না। মানুষের হৃদয়ে হৃদয়ে এই প্রতীক মিশে আছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat