×
  • প্রকাশিত : ২০২৫-১২-২০
  • ৩২ বার পঠিত

শুক্রবার (১৯ ডিসেম্বর) পাকিস্তান হাইকমিশন এক বার্তায় এই শোক প্রকাশ করে।

শোক বার্তায় বলা হয়, এই শোকাবহ মুহূর্তে আমরা তার পরিবার, বন্ধুবান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থান দান করুন এবং তার প্রিয়জনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। এরপর সংকটাপন্ন অবস্থায় ঢাকায় চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। তি‌নি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে তিনি মারা যান।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ দে‌শে আনা হয়। আজ শ‌নিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছে হাদির মরদেহ দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat