রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, মঙ্গলবার বিকেল ৫টা ২২ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পান তারা।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর সূত্রে জানা গেছে, ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। পথে আরও পাঁচটি ইউনিট আছে।