×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৯
  • ১১৫ বার পঠিত

যাত্রাবাড়ীর পর এবার মালিবাগে একটি শপিং মলের জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে ফরচুন শপিং মলে এই দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের দোকানে চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ চুরি করে। সিসি ক্যামেরায় পুরো ঘটনার ছবি ধরা পড়েছে।

দোকানের মালিক জানিয়েছেন, দোকানে ৪০০ ভরির স্বর্ণালংকার ও ১০০ ভরির বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়াও ৪০ হাজার টাকার মতো নগদ ছিল, যা সবই চোর চক্র লুটে নিয়ে গেছে।

মালিক বলেন, “বুধবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি দোকান সম্পূর্ণ লুটপাট হয়েছে।”

এর আগে গত রোববার (৫ অক্টোবর) যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার এবং পৌনে ৩ লাখ টাকা চুরি হয়েছিল। এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat