×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২২-০৬-১৮
  • ১০২ বার পঠিত
পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে আগামী মাসে (জুলাই) জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে বলে জ্বানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ শুক্রবার (১৭ জুন) সকালে তাঁর বাসভবনে এক মতবিনিময়সভায় সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

দাম বাড়ানোর বিষয়টি জানতে চাইলে প্রতিমন্ত্রী নসরুল হামিদ কালের কণ্ঠকে বলেন, ‘আগামী মাসে পরিবহন মালিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারি। যাতে সাধারণ মানুষের ওপর চাপ না পড়ে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। এক মাসের ব্যবধানে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি গড়ে প্রায় ১৬ ডলার বেড়েছে। এ অবস্থায় দেশের বাজারে ডিজেল-অকটেন বিক্রিতে লোকসান গুনতে হিমশিম খাচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বর্তমানে এ দুটি পণ্য বিক্রিতে বিপিসি দৈনিক লোকসান দিচ্ছে ১০০ কোটি টাকার বেশি। এ অবস্থায় আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।  

উল্লেখ্য, দেশে বর্তমানে ডিজেল লিটারপ্রতি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া অকটেন বিক্রি হচ্ছে ৮৯ টাকায়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat