×
  • প্রকাশিত : ২০২৬-০৩-০২
  • ০ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির আরও চার প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন।

সোমবার (২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে।

চার প্রার্থী হলেন- কুড়িগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের বিএনপি প্রার্থী মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের বিএনপি প্রার্থী মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।এর আগে রোববার বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনের প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব পৃথকভাবে হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জের আবেদন করেছিলেন।

নির্বাচনী অনিয়মের অভিযোগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat