×
  • প্রকাশিত : ২০২৬-০২-২৬
  • ১২ বার পঠিত

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এবং কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই বিভিন্ন গুঞ্জন চলছিল। এবার সেই বিতর্কিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিল গেটস। গেটস ফাউন্ডেশনের এক অভ্যন্তরীণ সভায় (টাউন হল মিটিং) তিনি স্বীকার করেছেন যে, দুই রুশ নারীর সঙ্গে তার সম্পর্ক ছিল, যা পরবর্তী সময়ে এপস্টিন জানতে পারেন। 

ওই নারীরা এপস্টিনের পাচারের শিকার বা ভুক্তভোগী ছিলেন না বলেও দাবি করেছেন বিল গেটস।

গত মঙ্গলবার সংবাদসংস্থা রয়টার্সকে দেওয়া এক লিখিত বিবৃতিতে এই দাতব্য সংস্থার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। 

সংবাদসংস্থা রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, এপস্টিনের মতো একজন দণ্ডিত অপরাধীর সঙ্গে যোগাযোগ রাখা এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের তার সঙ্গে বৈঠকে নিয়ে যাওয়াকে তিনি একটি ‘বিরাট ভুল’ হিসেবে অভিহিত করেছেন। সভায় গেটস বলেন, আমার ভুলের কারণে অন্য যারা এই বিষয়ের মধ্যে জড়িয়ে পড়েছেন, তাদের কাছে আমি ক্ষমা চাইছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat