বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে, বুধবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ‘দ্য ডিপ্লোম্যাট’ একটি বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করেছে। ‘অ্যান ইন্টারভিউ উইথ তারেক রহমান-লাইকলি বাংলাদেশ’স নেক্সট প্রাইম মিনিস্টার’ শিরোনামের এই প্রতিবেদনে ম্যাগাজিনটি তাদের বিশ্লেষণে বলছে, এই নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানই সম্ভবত বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।নির্বাচনী প্রচারণার তুমুল ব্যস্ততার মধ্যেই তারেক রহমান ম্যাগাজিনটিকে দেওয়া সাক্ষাৎকারে দলের ভবিষ্যৎ পরিকল্পনা, পররাষ্ট্রনীতি এবং অর্থনীতি নিয়ে বিস্তারিত কথা বলেছেন।পররাষ্ট্রনীতি : ‘বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে দেশ
বিএনপি ক্ষমতায় এলে অন্য দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে, তা নিয়ে তারেক রহমান খুব স্পষ্টভাবে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, তার দলের পররাষ্ট্রনীতির মূল কথাই হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ সবার আগে’।
এ জাতীয় আরো খবর..