×
  • প্রকাশিত : ২০২৬-০২-০২
  • ২২ বার পঠিত

দীর্ঘ ২২ বছর পর খুলনা বিভাগে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগরের খালিশপুর প্রভাতী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে খুলনা মহানগর ও জেলা বিএনপির নির্বাচনী জনসভা। যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

দূর-দূরান্ত থেকে নেতাকর্মীরা সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে পৌঁছানো শুরু করেছেন। অনেকে রোববার রাতেই খুলনায় চলে এসেছেন।

খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন জানান, সকাল ১১টায় হেলিকপ্টারযোগে খুলনায় পৌঁছবেন বিএনপি চেয়ারম্যান। দুপুর ১২টায় খালিশপুর প্রভাতী স্কুল মাঠে জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভা শেষে তিনি দুপুর ১টায় যশোরের উদ্দেশ্যে খুলনা ছাড়বেন।জনসভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। এছাড়া বৃহত্তর খুলনার ১৪ জন সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নেতারা সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat