×
  • প্রকাশিত : ২০২৬-০২-০২
  • ২২ বার পঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক প্রার্থীর নাম ও মার্কাসহ ব্যালট পেপার রিটার্নিং অফিসারের কাছে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২ ফেব্রুয়ারি) ইসির উপসচিব রাশেদুল ইসলাম বলেন, ‘রোববার ১৩ জেলায় ব্যালট পেপার পাঠানো হয়েছে ঢাকা থেকে। আর আরও ৮টি জেলায় আজ ব্যালট পাঠানো হচ্ছে।’ সোমবার ব্যালট পাঠানো হচ্ছে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলার জন্য।

এর আগে রোববার (১ ফেব্রুয়ারি) পাঠানো হয়েছে মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, বাগেরহাট, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, লক্ষ্মীপুর, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার ব্যালট।ব্যালট পেপারের সঙ্গে নির্বাচনী অন্যান্য সামগ্রীও পাঠানো হচ্ছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব নির্বাচন সামগ্রী সংরক্ষিত থাকবে। ভোটের আগের দিন এগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

এবার ৬৪ জেলার ৩০০ আসনে মোট ২০১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে গণভোটের ব্যালট পেপার পাঠানো হয়ে গেছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat