×
সদ্য প্রাপ্ত:
হরমুজ প্রণালিতে অন্য দেশের যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক, সবাই বিএনপির ইরানের অর্থনৈতিক হৃদপিণ্ড ‘খার্গ দ্বীপ’ : মহাপ্রলয় কি সন্নিকটে? দ্বিতীয় দফায় মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন পুতিন সম্ভবত ইরানকে ‘কিঞ্চিৎ’ সহযোগিতা করছেন : ট্রাম্প ইমাম-পুরোহিতদের হাতে মাসিক সম্মানী তুলে দিলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সমঝোতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের অনুরোধ মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে দৈনিক ক্ষতি ৬০০ মিলিয়ন ডলার টানা পাঁচদিন বৃষ্টিতে ভিজতে পারে দেশ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কাল উত্তপ্ত হতে পারে অধিবেশন
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৯০ বার পঠিত
গাজীপুরের কাপাসাসিয়ায় বাসের ধাক্কায় সিএনজিচারিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের চেওরাইট এলাকার ইলুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। 

কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকাগামী একটি বাস। এতে অটোরিকশায় থাকা ৪-৫ জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। 

গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের চিকিৎসা কর্মকর্তা (আরএসও) রফিকুল ইসলাম বলেন, সকালে দুজনকে নিহত ও দুজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat