×
সদ্য প্রাপ্ত:
জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ঐতিহাসিক ৭ মার্চ আজ : স্বাধীনতার ডাকের সেই অমর দিনে নেই কোনো রাষ্ট্রীয় আয়োজন হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয় : ইরান সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিয়ে এলেন ‘অল্টারনেটিভস’ ইরানের রাজধানীতে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল সাধারণ মানুষের ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্য শুধু মার্কিন ঘাঁটি ইরানে নিহতের সংখ্যা ১০০০ ছাড়াল : পাল্টাপাল্টি হামলা অব্যাহত চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি : আসিফ মাহমুদ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার
  • প্রকাশিত : ২০২২-০৬-১১
  • ১০৮ বার পঠিত
টানা দুই ড্রয়ের পর উয়েফা নেশন্স লিগের এবারের আসরে প্রথম জয় পেল স্পেন।

বৃহস্পতিবার রাতে জেনেভায় স্বাগতিক সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারায় স্পেন। এদিকে ড্র দিয়ে টুর্নামেন্ট শুরুর পর পর্তুগাল পেয়েছে টানা দ্বিতীয় জয়। লিসবনে তারা ২-০ গোলে হারায় চেক প্রজাতন্ত্রকে।

এই জয়ে তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ‘এ২’ গ্রুপের শীর্ষস্থান সুসংহত করল পর্তুগাল। সমান ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো স্পেন। চার পয়েন্ট নিয়ে তিনে চেক প্রজাতন্ত্র। সুইজারল্যান্ড জয়শূন্য।

গত ইউরোর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়েছিল স্পেন। এবার ১৩ মিনিটে পাবলো সারাবিয়ার দেওয়া একমাত্র গোল ম্যাচে পার্থক্য গড়ে দেয়। জিতেই খুশি স্পেন কোচ এনরিকে। এদিকে বিশ্বকাপের প্রস্তুতি ভালোই হচ্ছে পর্তুগালের। আগের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৪-০ ব্যবধান উড়িয়ে দিয়েছিল তারা। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে রোনাল্ডো নিজের ছায়া হয়ে থাকলেও পর্তুগালের জয় তাতে আটকায়নি। ৩৩ মিনিটে হোয়াও কানসেলো দলকে এগিয়ে দেওয়ার মিনিটপাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করেন গেদেস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat