×
  • প্রকাশিত : ২০২২-০৬-০৬
  • ১০০ বার পঠিত
মেহজাবীন চৌধুরী অ্যাম্বুলেন্স চালাচ্ছেন, একটু চোখ ভ্রু কুঁচকে যাওয়ার মতোই বিষয়। মেহজাবীন একজন নামী অভিনেত্রী, নামী নৃত্যশিল্পী- তিনি কেন অ্যাম্বুলেন্স চালাতে যাবেন? তবে কি স্বেচ্ছাসেবী হিসেবে কোনো কাজে নামলেন নাকি? না, বিষয়টি তেমন নয়।

মেহজাবীন সম্ভবত একজন অভিনেত্রী যিনি সবচেয়ে বেশি নিরীক্ষাধর্মী চরিত্রে কাজ করেছেন। এবার অ্যাম্বুলেন্স চালকের ভূমিকায় অভিনয় করলেন এই অভিনেত্রী।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মেহজাবীন। সেই ভিডিওতেও জনপ্রিয় এই অভিনেত্রীকে এমন ভূমিকায় দেখা গেল। আসন্ন একটি নাটকের জন্য এমন চরিত্রে দেখা যাবে সময়ের তুমুল জনপ্রিয়তা পাওয়া মেহজাবীনকে।  
নাটকের ওই ভিডিও শেয়ার দিয়ে মেহজাবীন লিখেছেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশায় থাকলে কি জীবনে এত ধরনের অভিজ্ঞতা নেয়ার সৌভাগ্য হতো? খুব নার্ভাস ছিলাম এত বড় অ্যাম্বুলেন্স চালাতে পারব কি না! কারণ, গাড়ি ড্রাইভ করলেও আগে কখনো মাইক্রো ড্রাইভ করিনি। কিন্তু অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র, আশা করি ভালো লাগবে। আসছে ঈদে। ’

বেশকিছুদিন অবসর কাটানোর পরে কাজে ফিরলেন মেহজাবীন। ফেসবুক পোস্টে লিখেছেন, ‘দীর্ঘ ৩৮ দিন পর কাজে ফিরলাম। এখন নার্ভাস লাগছে। ’

তুরস্কে গিয়েছিলেন মেহজাবীন।  এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ওয়াইল্ডেস্ট ড্রিম কাম ট্রু। ’ নিজের এ মুহূর্তকে তিনি টেইলর সুইফটের ওয়াইল্ডেস্ট  ড্রিমস গানের সঙ্গেও মিলিয়েছেন।

গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেত্রী। তুরস্কে ছুটিতে ঘুরে বেড়ানোর সময় মনের একটি ইচ্ছে পূরণ করেছেন মেহজাবীন। যুক্তরাষ্ট্রের গায়িকা টেইলর সুইফটের ‘ওয়াইল্ডেস্ট ড্রিম’ গানের একটি দৃশ্যের আদলে তুরস্কে একটি ভিডিওতে অংশ নিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat